ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নতুন কমিটির আত্মপ্রকাশ নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের

মোস্তফা কামাল মামুন
নাগেশ্বরী প্রতিনিধি :

নাগেশ্বরী উপজেলার অনলাইন গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

​মঙ্গলবার (১৮ জুলাই) প্রেস ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মিলন মিয়াকে সভাপতি এবং সিয়াম শাহরিয়ার সৃজনকে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
​৯ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির মেয়াদ জুলাই ২০২৬ হতে জুলাই ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
​কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মোঃ মেরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মামুন, সাংগঠনিক সম্পাদক রাহিবুল ইসলাম সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিম এবং ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম ইদ্রিস হোসাইন।

​এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ‘হামার নাগেশ্বরী’, ‘দৈনিক গণকণ্ঠ’ এবং ‘আগামীর সময়’ পত্রিকার প্রতিনিধি মুতাসিম বিল্লাহ তানিম।
​নতুন কমিটির অনুমোদন দেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাদিকুল ইসলাম সোহেল মুন্সী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জেলাল আহমেদ রানা।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে এবং অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এলাকার সুধী সমাজ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।

লেখক