ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী বাজার ব্যবসায়ী প্রীতি ফুটবল খেলা, কাঁচা বাজার ২ কাপড় বাজার ১

রাজবাড়ীতে কাঁচা বাজার ব্যবসায়ী এবং কাপড় বাজার  ব্যবসায়ীদের মাঝে এক প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়েছে।

১৭ জুলাই (শুক্রবার) শহীদ খুশি রেলওয়ে মাঠে বিকেলে এ খেলা আয়োজন করে কাঁচা বাজার ব্যবসায়ী ও কাপড় বাজার ব্যবসায়ীরা।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী ব্যবসায়ী কল্যান সমিতির আহবায়ক কাজী বেনজির আহমেদ, সদস্য সচিব মোবাশ্বের হোসেন মিরাজ, সদস্য আশরাফ আলী, রাজবাড়ী জেলা ফুটবল কোচ ও ডিএফএ সহ সভাপতি মো. হাবিব শেখ,  কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক খান, কাপড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজ মন্ডল সহ বাজার ব্যবসায়ীবৃন্দ।

খেলায় ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন আগামীতে রাজবাড়ী বাজার সকল ব্যবসায়ীদের নিয়ে ফুটবল টুনামেন্ট আয়োজন করা হবে। খেলাধুলা যুবসমাজের মাদক থেকে দূরে রাখে।

খেলায় কাঁচা বাজার ২ কাপড় বাজার ১ প্রতিদ্বন্দ্বিতায় খেলা শেষে ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেন রাজবাড়ী ব্যবসায়ী কল্যান সমিতির নেতৃবৃন্দ।

লেখক