ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবা মো. আব্দুল ওহাবকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মনিয়ারি ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন বন্ধ করা হয়। পরে কনের বাবার কাছ থেকে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না—এ মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

লেখক