ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ফরিদপুর উদীচীর সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফরিদপুর জেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের স্টেশন বাজার এলাকায় সংগঠন এর কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব। অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, কেন্দ্রীয় কমিটির সদস্য এজাজ আহম্মেদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাত শাওন।
সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস। এসময় প্রয়াতদের স্মরণে নিরবতা পালন করা হয়।
সভায় সাধারণ সম্পাদক শাহাদাত শাওন তার প্রতিবেদন উপস্থাপন করেন। সাধারণ সম্পাদকের প্রতিবেদনের ওপর নেতাকর্মীরা আলোচনায় অংশগ্রহণ করার পরে প্রতিবেদনটি সর্বসসম্মতিক্রমে পাস করা হয়। অর্থ প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ আনোয়ারা বেগম।
সভায় সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

লেখক