ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া (জবার মোড়) এলাকায় বায়ুদূষণের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তার পাশে খোলা অবস্থায় পাথর, বালু ও ইটের খোয়া রাখায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক