ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শেরপুরের ঝিনাইগাতীতে ভয়াল ২১ আগস্ট স্বরণে উপজেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তৌহিদুর রহমান- শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ২০০৪ সালে ভয়াল ২১শে আগস্ট স্বরণে বিকালে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । কেন্দ্রীয় আওয়ামীলীগ কমিটি কর্তৃক উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । সাধারণ সম্পাদক মিজানূর রহমান মিলনের সঞ্চালণায় বিএনপি, জামায়াত সরকারের সমালোচনা করে গ্রেনেড হামলার উপর বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মরহুম এম এ বারীর সন্তান মুহসিনূল হক বারী রুমি, যুবলীগের সাধরণ সম্পাদক শাহা আলম, মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, এ,কে,এম বেলায়েত হোসেন,আলহাজ হাবিবুর রহমান মন্টু,ফকির সাইফুল ইসলাম, রকিবুল হাসান রুকন, রত্নেসর বর্মন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ । কর্মসূচিতে আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

লেখক