রাজবাড়ীর মাটিপাড়ায় বুধবার বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খোন্দকার আবদুল মান্নান। এতে বক্তব্য দেন সহকারী অধ্যাপক খোন্দকার ওবায়দুল্লাহ, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক ইয়াকুব আলী। এসময় বক্তরা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
গাংস্কৃতিক পর্বে কবিতা পাঠ করেন প্রভাষক ফারহানা জামান রিমি, ফাহমিদা সুলতানা ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া সিদ্দিকা। গান পরিবেশন করেন মোবারক আলী, সহকারী শিক্ষক রেজাউল করিম ও সুলতানা।
সর্বশেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।