ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পীরগঞ্জের খালাশপীরে অভিযানে ২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. ছাদেকুল ইসলাম
রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম-মোঃ মন্টু মিয়া । গ্রাম: কাফরিখাল পোস্ট:খালাশপীর , পীরগঞ্জ, রংপুর।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে খালাশপীর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মন্টু মিয়ার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল  বলেন “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। খালাশপীরসহ উপজেলার কোথাও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

এলাকাবাসী পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

লেখক