ব্রেকিং নিউজ বেতাগীতে দুই মাদ্রাসায় ৪২ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৫, শিক্ষকদের অবহেলার অভিযোগরাজবাড়ীতে দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে সাকো এনজিও’র ছাগল বিতরণকালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীপার্বতীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনবৃহত্তর ফরিদপুরে বিআরইবি অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা

নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে পাট কাটার পর এখন আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন গ্রামে খাল, বিল, ডোবা ও জলাশয়ে জাগ দেওয়া পাট থেকে আঁশ সংগ্রহ করে তা ধুয়ে রোদে শুকানোর কাজ চলছে পুরোদমে। 

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষক ও কৃষাণীরা পরিবারের সদস্যদের নিয়ে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত রয়েছেন। আঁশ সংগ্রহ শেষে তা রোদে শুকিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন তারা।

স্থানীয় কৃষকরা জানান, এ বছর অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে পাটের ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা বাজারে ন্যায্যমূল্যের প্রত্যাশা করছেন। ভালো দাম পেলে পাট চাষে আগ্রহ আরও বাড়বে বলে তাদের আশা।

উপজেলার কৃষি সংশ্লিষ্টরা জানান, পাট বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। উন্নতমানের আঁশ উৎপাদনের জন্য সঠিক সময়ে পাট কাটা, জাগ দেওয়া এবং নিয়ম মেনে আঁশ ছাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

লেখক