ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু’র প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. এ. মান্নান, মুন্সীগঞ্জের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং সাজেদুল ইসলাম সুমনের সন্তান ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
ফাইনাল খেলাকে ঘিরে ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। খেলা উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও উত্তেজনাপূর্ণ লড়াই উপভোগ করছেন দর্শকরা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।