ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নওগাঁ জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা জুড়ে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এই কর্মসূচির আওতায় নওগাঁ জেলার প্রতিটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ২টি করে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। ​তারই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ধর্মীয় উপাসনালয়গুলোর পবিত্র পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ।

শুক্রবার পুরো জেলা জুড়ে একযোগে প্রতিটি মসজিদে গাছ রোপণ করা হয়েছে। আমরা আশা করি, সাধারণ মানুষও এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে নিজ নিজ আঙিনায় ও বাসা বাড়িতে বেশি করে গাছ লাগাবেন। ​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. আকবর হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

লেখক