ব্রেকিং নিউজ রাজবাড়ীতে দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে সাকো এনজিও’র ছাগল বিতরণকালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীপার্বতীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনবৃহত্তর ফরিদপুরে বিআরইবি অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভারাঙ্গামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ আহত ২

পার্বতীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যচাষিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এতে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা পবিত্র কুমার রায়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও আরাফাত আমান আজিজ। পরে মাছ উৎপাদনে সাফল্য অর্জনকারী দুই মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্যচাষের নিবিড়তার কারণে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের আবাসস্থল উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মাছের সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, মৎস্য সংরক্ষণ আইন, মৎস্য খাদ্য আইন ও হ্যাচারি আইন বাস্তবায়নের পাশাপাশি মাছ সংরক্ষণ, ফরমালিনবিরোধী অভিযান এবং মা মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক মৎস্যচাষি ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামীকাল সোমবার মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে স্কুল পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং জনসমাগমস্থলে মৎস্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন রয়েছে। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি শেষ হবে।

লেখক