নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৯ আগষ্ট বুধবার বিকেলে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জে বিএনপির কার্যালয় থেকে বের হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী। এছাড়া বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন সহ নেতৃবৃন্দ।
সভা শেষে আগামীকাল বৃক্ষ রোপণ কর্মসূচি ঘোষণা করেন জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান।