ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নবাবগঞ্জে শিক্ষক নেতা দেলোয়ার হোসেনের জানাজা অনুষ্ঠিত

শোয়েব হোসেন
নবাবগঞ্জ, ঢাকা:

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু খানের জানাজা রোববার বাদ জোহর সিংজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩০ আগস্ট ভোরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এলাকায় মাইকিং করে মৃত্যুর খবর জানানো হলে দূর-দূরান্ত থেকে শত শত মুসল্লি জানাজায় অংশ নেন। জানাজার আগে উপস্থিত শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেন।

সামাজিক ও জনহিতৈষী কাজে তার অবদানের জন্য এলাকায় তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

লেখক