রাজবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার খানখানাপুর রেলগেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসের ভেতর থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ( ডিবি)।
আটক ব্যক্তির নাম নাজমুল হাসান প্রিন্স (৪০)। নাজমুল সদর উপজেলার ভান্ডারিয়া এলাকার মোসলেম উদ্দীনের ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী- ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে খানাখানাপুর রেলগেইট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।এসময় ফরিদপুরগামী একটি বাসের ভেতর তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ৮ হাজার ৬০০ পিস ও আলাদা স্থান থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা।
আটক ব্যক্তির নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।