ব্রেকিং নিউজ কয়রা হরিণের মাংস ও চামড়াসহ মাথা-পা জব্দনওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ আটক ১পার্বতীপুরে নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু নিশ্চিত করার প্রত্যয়ে আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধনকালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ

পার্বতীপুরে নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু নিশ্চিত করার প্রত্যয়ে আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

‘নিরাপদ মাতৃত্ব, সুস্থ শিশু—আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যাত্রা শুরু করেছে আজেদা মা ও শিশু হাসপাতাল।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন গোলাম রসুল রাখি।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক এবং ইসলাম ক্লিনিক ও ডায়াবেটিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোফাক্ষারুল ইসলাম।

আজেদা মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান তাহসিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. কামরুন নাহার কল্পনা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, আজেদা মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে পার্বতীপুর ও আশপাশের এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে মাতৃস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ প্রসব এবং শিশুর যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘নিরাপদ মাতৃত্ব, সুস্থ শিশু—আমাদের অঙ্গীকার’ এই প্রত্যয়কে ধারণ করে হাসপাতালটি এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় ইতিবাচক অবদান রাখবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

লেখক