রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ি গ্রামের মমতাজ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫৫), মোশবাড়ী হরিপুর কোর্টপাড়া গ্রামের মুক্তার মোল্লার স্ত্রী ঝর্ণা আজার, গোপালপুর গ্রামের কাশেম মোল্লার ছেলে লাল চাঁদ মোল্লা (৪১), চর শ্যামনগর গ্রামের হাসেম মোল্লার ছেলে মোয়াজ্জে হোসাইন, চন্দনী ইউনিয়নের হরণধরা গ্রামের আমজাদ কাজীর ছেলে সোহান কাজী (২০), শ্রীপুর গ্রামের সেকেন সরদারের ছেলে হুমায়ুন কবির (৪৭), আব্দুর রব মোল্লার ছেলে ফিরোজ মোল্লা ও কৃষ্ণপুর গ্রামের আনছের খানের ছেলে হাবিবুর রহমান খান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আটজন আসামিকের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।