ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগের প্রতিরোধ সমাবেশ

রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অধিকাংশ নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

রবিবার দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য আন্দোলনের নামে বিএনপি-জামাত জোটের সন্ত্রাসী ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফকীর আবদুল জব্বার। এসময় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফখরুজ্জামান, সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী, জেলা কমিটির সাবেক সদস্য আবদুস সালাম মন্ডল, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ মো. জাহাঙ্গীর জলিল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তানিয়া সুলতানা কংকন, জেলা যুবমহিলা আওয়ামীলীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদক  প্রমূখ। সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফি। সভায় বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট বিভিন্ন সন্ত্রাসী জোট বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে, নির্যাতন করেছে। দলীয় কর্মসূচি পালন করতে বাধা দিয়েছে। বিএনপি-জামাত জোট আবারও সন্ত্রাসী কার্যক্রম করার পাঁয়তারা করছে। তাঁরা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তি করছে। বিভিন্ন উসকানিমূলক কথা বলছে। আন্দোলন করার নামে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে বাধা দিচ্ছে। এসব অনৈতিক কর্মকান্ড এদেশের মাটিতে করতে দেয়া হবে না। প্রতিটি উপজেলায় আওয়ামীলীগ এসব প্রতিরোধ করবে।

লেখক