শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
দেশজুড়ে গুম,খুন,জ্বালানী তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশবাড়ী পৌর বিএনপি’র উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
২৯ আগষ্ট সোমবার বিকালে পৌর শহরের জনতা ব্যাংক মোড়ে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে মিলিত হয়। দীর্ঘদিন পরে পলাশবাড়ীতে দলীয় নেতাকর্মীদের বিশাল বহর দেখিয়ে আবারো নিজেদের শক্তি জানান দিলো বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
পলাশবাড়ী পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুজ্জামান খান বাবু।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল, আরো বক্তব্য রাখেন,জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন,পলাশবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আবু আলা মওদুদ মৌদি,সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,সাইফুল ইসলাম, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ,জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা,সাধারন সম্পাদক মৌসুমী আক্তার তমা, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জিম,সাধারন সম্পাদক তারেক,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন সরকার,আল আমিন,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামীম রেজা,সদস্য সচিব ইমরান সরকার,উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ,পৌর যুবদল আহবায়ক মুহাম্মদ আবদুল লতিফ,উপজেলা ছাত্রদল সদস্য সচিব সোহেল হৃদয় রশিদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবিরসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা,গুম,খুন,নিত্যপণ্য মূল্য বৃদ্ধিতে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।