ব্রেকিং নিউজ আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বরআত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও নানা আয়োজন

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনের আয়োজন করা হয়।

আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে দুপুরে পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সদস্যসচিব মাহাবুর রশিদ সংগ্রাম, সাবেক বিএনপি নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আকরাম হোসেন এবং উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ।

এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

লেখক