ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী চন্দনীতে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিট পুলিশের আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৩১ আগষ্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের পাশে চন্দনী বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর থানা কর্তৃক আয়োজিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন,চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব,বিট পুলিশ এস আই নুরুল ইসলাম , সাবেক জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন খান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিন।সভাপতিত্ব করেন, চন্দনী বাজার কমিটির সভাপতি কমল কুমার দাস। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন,এখন সাধারণ ডায়েরি ( জিডি) করার জন্য কাওকে থানায় যাওয়া লাগবে না।ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই অভিযোগ দায়ের করা যাবে। পাসপোর্ট বাবদ কাওকে কোন টাকা না দিতে জন সাধারণের প্রতি আহবান জানান তিনি।
এসময় অপরাধ সনাক্তকরণে চন্দনী বাজার মোড়ে বাজার কমিটির পক্ষ হতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়।

লেখক