নওগাঁর রাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জন শিক্ষার্থীর পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ স্কুলপাড়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলহাজ্ব মোঃ আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেনারেল কেয়ারটেকার (জিসি) আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন জিসি মো. আফজাল হোসেন ও সাংবাদিক হাফেজ মো. ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, রহিদুল ইসলাম, মোঃ মিঠু প্রাংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।