ব্রেকিং নিউজ নওগাঁতে বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার; দুর্ঘটনার শঙ্কাপার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরুবেতাগীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে পানিতে তলিয়ে আমন ক্ষেত; ফলন নিয়ে শঙ্কায় কৃষকউন্নয়নের মাধ্যমে আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই : রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মরাজবাড়ীতে সদর সরকারি খাদ্যগুদামে মৌসুমের আমন ধান সংগ্রহ শুরু‎

পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম, সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, মাহাবুবুর রশিদ সংগ্রাম ও আতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও কৃষাণীরা অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি টিএসপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার সুবিধা পাবেন।

কৃষি বিভাগ জানায়, সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উন্নত ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরিষার উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

লেখক