ব্রেকিং নিউজ রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতারনওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতআত্রাইয়ে উদনপৈ দাখিল মাদ্রাসার ১০ শিক্ষার্থীর কুরআন ছবক উপলক্ষে দোয়া মাহফিল

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং দায়মুক্তির অবসান ঘটানোর প্রত্যয়ে খুলনার কয়রায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী।

এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল— ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই।’

কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

পরে কয়রা উপজেলার অংশগ্রহণকারীদের নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের হাতে নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

আয়োজক সূত্রে জানা যায়, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত সচেতনতা তৈরির লক্ষ্যেই ১৬ দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো, তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

নারীর প্রতি সহিংসতা শুধু একজন ব্যক্তির ওপর নির্যাতন নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির পথে বড় বাধা। তাই এ ধরনের অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং মানবিক মূল্যবোধের চর্চা। বিশেষ করে বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক নির্যাতন, যৌন হয়রানি ও নারী-শিশুর প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে।

অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সহযোগিতায়, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

লেখক