আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ার মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বকুল ছায়া সুপার মার্কেটে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুর আলম এর সভাপতিত্বে এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও কিচক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিনের সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মাস্টার হারুন অর রশিদ, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাসুম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন এবং কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আফছার আলী।
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ ফকির, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার,এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আগামী ৫ ডিসেম্বরের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।