ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সড়কের ক্যানেলের পানিতে পড়ে শিশুর মৃত্যু

বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাডির পাশে সড়কের ক্যানেলের (নালা) পানিতে পড়ে মো. শাহজালাল বিশ্বাস নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে এ ঘটনা ঘটেছে। শাহজালাল বিশ্বাস ওই গ্রামের মো. আশরাফুল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু শাহজালাল বিকেলে বাড়িতে খেলা করছিল। এসময় মায়ের অজান্তে বাড়ির দক্ষিণ পার্শ্বের সড়কের ক্যানেলের (নালা) পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজা-খুঁজির পর ক্যানেলে লাশ ভাসতে দেখেন স্বজনরা। পরে মৃত অবস্থায় শিশু শাহজালাল বিশ্বাসের লাশ উদ্ধার করেন তার স্বজনরা।

সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আড়াই বছরের এক শিশু রাস্তা সংলগ্ন ক্যানেলের পানিতে পড়ে শাহজালাল বিশ্বাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

লেখক