ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতাঃ

শেরপুরের ঝিনাইগাতীতে জোনাকী (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) ডাকুরপাড় গ্রামে ওই ঘটনাটি ঘটে। নিহত জোনাকী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রামের আলেক জামাল (২৮) এর স্ত্রী। আলেক জামালসহ তার বাড়ীর সকলেই পলাতক রয়েছে।

খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বসত ঘরের ধর্ণার সাথে উড়না দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নালীতাবাড়ী সার্কেল অফিসার সিনিয়র এএসপি আফরোজা নাজনীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল আলম ভূঁইয়া, ওসি তদন্ত আবুল কাশেম, মালিঝিকান্দার বিট অফিসার এসআই হাবিব সহ অন্যান্য অফিসারগণ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে চেঙ্গুরিয়া গ্রামের আব্দুল জলিল এর মেয়ে জোনাকির পাশের ডাকুরপাড় গ্রামের আলেক জামাল (২৮) এর সাথে বিয়ে হয়। তাদের ৪বছর ও ২ মাস বয়সী দুইটি সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বিগত ৬ আগষ্ট জোনাকি সন্তান প্রসবকালিন সময় কাটিয়ে স্বামীর বাড়ীতে আসেন।

জোনাকির বড়বোন জেসমিন জানান, আজ সকালে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জোনাকির ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি সহ পরিবারের লোকজন জোনাকিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে জোনাকির ঝুলন্ত মরদেহ তাদের বসত ঘর থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

লেখক