ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ ৮ই সেপ্টেম্বর দুপুরে উপজেলার হল রুমে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, ভাইস চেয়ারম্যান মোফাজ্বল হোসেন চৌধুরী, কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, আর ডিও এনামূল হক, মৎস্য কর্মকর্তা দিলরুবা লাখি,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাদিয়া আফরিন, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, রুকনুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম ছামেদুল হক, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী-টিটু,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ প্রমুখও ।