ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রজবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ২

রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের কালিবাড়ী মোড় এলাকায় স্যালোইঞ্জিন চালিত নছিম ও পন্যবাহি ট্রাকের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মোঃ মঞ্জু মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছে। নিহত মঞ্জু মিয়া পেশায় মাছ ব্যবসায়ী । তার সাথে থাকা আরো ২ জন মাছ ব্যবসায়ী এ দুর্ঘটনায় আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মঞ্জু রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাণিবহ বাজারে মাছ বিক্রি করে নছিমনে অন্যান্য সহকর্মীদের নিয়ে বাড়ী ফিরছিলেন মঞ্জু। পথে রাজবাড়ী উপজেলার বাণিবহ ইউনিয়নের কালিবাড়ী মোড় এলাকায় পৌছলেই একটি দ্রুতগতির পন্যবাহি ট্রাকের সাথে তাদের নছিমনের সংঘর্ষ হয়। এতে মঞ্জুসহ ৩ জন আহত হয়। আহতদের ওই সময়ই উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মঞ্জুর অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

 

লেখক