রাজবাড়ীতে শুক্রবার সকালে সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘মাতৃভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ প্রতিপাদ্য সামনে এসব কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী নাগরিক কমিটি।দিবসটি পালন উপলক্ষে সকালে টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনাতয়নে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জ্যোতি শংকর। সভা সঞ্চালনা করেন প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার অর্থ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম। এতে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন।
আলোচনা শেষে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, ডা. আবুল হোসেন কলেজ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অংকুর স্কুল এন্ড কলেজ, ইয়াছিন উচ্চ বিদ্যালয়, রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।বক্তারা বলেন, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য জানতে হবে। এজন্য ক্লাসের পড়ালেখার পাশাপাশি অন্যান্য বই পাঠ করতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে। আর শুধু স্বপ্ন দেখলেই হবেনা। স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। সমাজের জন্য ইতিবাচক কাজ করতে হবে।