ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে রকি হত্যায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং।। অস্ত্র উদ্ধার

শাখাওয়াত হোসেন রাজবাড়ী ঃ
রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিতহয়েছে।
গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় দূর্বৃত্তদের গুলিতে খানখানাপুর সরদার পাড়া এলাকার আরিফুল ইসলাম রকি হত্যার ঘটনায় এজাহার ভুক্ত দুই জন আসামীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের মো. নাজিমউদ্দিনের ছেলে মো. রাকিব শেখ(৩৪) ও কুষ্টিয়া জেলার দহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. ইয়ামিন আলী (২২)।
এসময় রকি হত্যায় ব্যবহৃত ২টি বিদেশী পিস্তল, ১টি মুখোশ, ৫টি খালি কার্তুজ, ২টি কার্তুজ, ফরিদপুর ল-১১-৬৩৩৭ একটি মোটর সাইকেলের ডিজিটাল প্লেট নম্বর উদ্ধার করা হয়।১২ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের প্রেস বিফ্রিং মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী পুলিশ সুপারএমএম শাকিলুজ্জামান।
পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, গত ১১ সেপ্টেম্বর নিহত রকির পিতা মো. আব্দুর রাজ্জাক শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এজাহার ভুক্ত ২জন আসামীকে ঘটনার ১দিনের মধ্যে গ্রেফতার ও হত্যার ঘটনায় ব্যবহার ২টি আগ্নেয় অস্ত্র সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই রাজবাড়ী জেলা পুলিশের তৎপরতায় ঘটনা ঘটার ৪ ঘন্টার মধ্যে ২টি বিদেশী পিস্তল উদ্ধার করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা ও অস্ত্র আইনের ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  এ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা  অব্যাহত আছে। খুব অল্প সময়ের মধ্যে সুষ্ঠ তদন্ত সম্পন্ন করে তদন্ত ফলাফল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

লেখক