ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধিঃ

মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ তারিকুল ইসলাম রাজিবের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম মোমিন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতিন, সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদের নৌকার মনোনীত প্রার্থী অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মেহেরপুর পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুল হক মিলন, জেলা প্রজন্মলীগের সহ-সভাপতি মোঃ মিনারুল ইসলাম মিনার, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, সাদ্দাম হোসেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখার দপ্তর সম্পাদক ফয়সাল হাসান রকি,সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব জামান সোহাগ সহ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।

লেখক