এ এম ফাহাদ (খাগড়াছড়ি) :
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব এম হুমায়ুন মোরশেদ খানের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের সামাজিক যোগাযোগের মাধ্যমে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, বানোয়াট এবং মানহানিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আ.লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাম্প্রতি দেখা যায় নাসির উদ্দিন নামে একটি ফেইসবুক আইডি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব এম হুমায়ুন মোরশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বলেন সম্প্রতি একটি মহল রাজনৈতিকভাবে তার সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরো বলেন মাটিরাঙ্গায় আওয়ামীলীগকে ধ্বংস করতে এই কুচক্রী মহল পায়তারা চালাচ্ছে।
নেতাকর্মীরা জানান এম হুমায়ুন মোরশেদ খান মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দুর্দিনে দলের পাশে দাড়িয়ে দলকে দলের অন্যন্য কর্মীদের সহযোগিতা করে গিয়েছেন। তিনি ছাত্র রাজনীতি থেকে দলকে ও দলের নেতা কর্মী থেকে তৃণমূল পর্যায়ের সকল কর্মীদের ভালোবেসে গিয়েছেন। খাগড়াছড়ি জেলায় আওয়ামীলীগ শক্তিশালী করতে বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরার হাত ধরে দলের প্রতি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। মহামারী করোনা পরিস্থিতিতে তিনি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহযোগিতায় অসংখ্য পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাছাড়া তিনি সামাজিক যে কোন কর্মকান্ডে জনগনের পাশে দাড়িয়েছেন। মাটিরাঙ্গায় যখন বিএনপি জামাত প্রভাব বিস্তার করে, নানারকম সন্ত্রাসী, চাদাবাজী, গুম, হত্যা সহ বিভিন্ন অপকর্ম করতে থাকে তখন তিনি তার মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কে শক্তিশালী করে তাদের মোকাবেলা করেন। তার এই জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য একটি কুচক্রীমহল উঠে পড়ে লেগেছে।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু সুবাস চাকমা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ইদানিং একটি বিশেষ মহল, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সন্মানিত সভাপতি জনাব এম হুমায়ুন মোরশেদ খান সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোষ্ট আমাদের দৃষ্টি গোচর হয়েছে।
এই ধরনের অপপ্রচারে বিরুদ্ধে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভবিষ্যৎতে এই ধরনের পোষ্ট করলে, আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।