ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে মীনা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী প্রতিনিধিঃ

শেরপুর ঝিনাইগাতীতে মীনা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ঝিনাইগাতীতে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। অন্যদের মধ্য থেকে সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, শিক্ষক জহুরুল হক মিলন, হাফিজুর রহমান প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকল অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন শিক্ষক আলমগীর হোসেন। মীনা দিবসটি পালন করতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক/শিক্ষিকাগণ সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

লেখক