এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
বিশ্ব মিনা দিবস। এ দিবসটি উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন সদর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে প্রদক্ষিণ করে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় (নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা)। বিশ্ব মিনা দিবস উপলক্ষে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অংসুই প্রু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন, এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক গণ, ছাত্র ছাত্রীগণ।