ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মাটিরাঙ্গায় কমিউনিটি ও বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

এ এম ফাহাদ (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় কমিউনিটি পুলিশিং বিট পুলিশিং সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মাটিরাঙ্গা থানা সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন সাজে। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় থেকে অনুষ্ঠিতব্য এই আলোচনা সভার আয়োজক ছিলো মাটিরাঙ্গা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি।এস আই ইব্রাহিম এর সঞ্চালিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা থানার সহকারী পুলিশ সুপার জনাব মিজানুর রহমান।

ওসি জনাব মোহাম্মদ আলী সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ড়ালিম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুভাষ চাকমা , মাটিরাঙ্গা ছয় নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ, দুই নং ওয়ার্ড কাউন্সিলরর মোঃ আলী ও চার নং ওয়ার্ড কাউন্সিলরর মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সভাপতি ও সম্পাদক মন্ডলী।মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন । স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল উপস্থিতি আলোচনা সভাকে প্রাণবন্ত করে তোলে।পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

লেখক