ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

২৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ। সন্ধ্যা ৬টা সময় রাবিপ্রবি ছাত্র হলে গণতন্ত্রের মানসকন্যা উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সেলিনা আখতার মহোদয়। শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে তিনি রাবিপ্রবির সকল শিক্ষার্থীকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানান এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়তে রাবিপ্রবি ছাত্রলীগের সকল নেতাকর্মীদের কাজ করার দিকনির্দেশনা দেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এবং রাবিপ্রবি ছাত্র হলের সম্মানিত হাউজ টিউটর জনাব সজীব ত্রিপুরা সহ রাঙামাটি
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ।

লেখক