শাখাওয়াত হোসেন সোহান রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলা শহরের লোকোসেড এলাকায় ট্রেনে কাটা পরে রেহেনা পারভীন নামে এক নারীর মৃত্য হয়েছে।
নিহত রেহেনা পারভীন দৃষ্টি শহরের সজ্জনকান্দা এলাকার রুহুল আমীনের মেয়ে। বুধবার ( ২৮ সেপ্টেম্বর ) বিকেল পাচটায় সে ট্রেনে কাটা পরে।
রাজবাড়ী থানার উপ-পরিদর্শক ( এসআই ) মোয়াজ্জেম হোসেন জানান, বুধবার বিকেলে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শার্টল ট্রেন লোকোসেড এলাকায় আসলে ওই নারী কাটা পরেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।
এ ব্যপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।