ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

প্রীতি যুব ও মহিলা কল্যাণ সংস্থার কমিটি অনুমোদন, সনদপত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

শাখাওয়াত হোসেন সোহান, নিজস্ব প্রতিবেদক ঃ

রাজধানী ঢাকাস্থ শান্তিনগর স্কাইভিউ লাউঞ্জে হয়ে গেলো “প্রীতি যুব ও মহিলা কল্যাণ সংস্থার” ৬৪ জেলা কমিটির অনুমোদন ও বিউটিফিকেশন লেভেল ১ পরীক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২২।

১ অক্টোবর ২২ শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সবার জন্য ব্যাচ ও কোট পিন পড়ানোর মধ্য দিয়ে শুরু হয় বৈচিত্র্যময় অনুষ্ঠানটি। শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রীতি যুব ও মহিলা কল্যাণ সংস্থার সভাপতি প্রীতি ইসলাম পারভীন।

প্রাণবন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব আখতার হোসেন, বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল,
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আজহারুল ইসলাম খান ও যুগ্ম-সচিব কাজী মুশতাক জহির যুব ও ক্রিড়া মন্ত্রনালয়।

আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক প্রশিক্ষণ হেড অফিস জনাব গাজী মোয়াজ্জেম হোসেন। উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার ঢাকা জেলা ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আল সাজিদুল ইসলাম দুলাল, মাসুদ আলমসহ জাতীয় যুব পুরুষ্কার প্রাপ্ত হাসিনা মুক্তা, মাসুদ সরকার ও নিলুফার ইয়াসমিন প্রমুখ্য।
এছাড়াও বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রতিনিধি ও সদস্যগন ।

৬৪ জেলা কমিটি ও বিভাগীয় কমিটি অনুমোদন লেভেল ১ শিক্ষার্থীদের সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান ছাড়াও বুদ্ধি প্রতিবন্ধী এবং বিকলাঙ্গ ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ করা হয়।

পরিশেষে সভাপতির বক্তব্যে প্রীতি ইসলাম পারভীন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্যে বলেন, সমগ্র বাংলাদেশের নারী উদ্যোক্তদের নিয়ে একটি আন্তর্জাতিক মানের উন্নত দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। নারীদের অধিকার রক্ষাসহ ক্ষমতায়ন ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী কারিগর হিসাবে গড়ে তুলতে চাই।

পরিশেষে সকল অতিথীদের নিয়ে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্ব শেষ করে
নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি করা হয়।

লেখক