ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ প্রস্তুতিমূলক সভা

রাজবাড়ীতে গত বৃহস্পতিবার দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা রুবাইয়াত মো. ফেরদৌস, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপের ফলে নদীতে ইলিশ মাছের সংখ্যা বেড়েছে। আমাদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। মানুষের মধ্যে এবিষয়ে আরও সচেতনতা বাড়াতে হবে।

লেখক