ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস পালন

“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি “এই প্রতিবাদ্য ধারণ করে রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। আলোচনা সভার আগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলা কোর্ট চত্ত্বর হয়ে একই স্থানে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ মাহাবুব রহমান শেখ এর সঞ্চলনায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান।

এসময় বক্তারা বলেন একটি সুন্দর বসতি গড়তে হলে সবাইকে নগর আইন মেনে চলতে হবে৷ বাড়ি তৈরি করার সময় ৫০ বছর পরে কি হবে সেটা ভাবতে হবে।নগরের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকতে হবে। পরিবেশ দূষন রোধে সকলকে আরও বিনয়ী হতে হবে। একটু একটু পরিবর্তনের মধ্য দিয়ে এক সময় বড় পরিবর্তন সাধন ঘটবে

লেখক