ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আদিকালের কর্মসংস্থান পাথর কুয়ারি বন্ধ থাকায় বেড়ে গেছে চুরি ডাকাতি

মোঃ জামাল উদ্দিন,সিলেট প্রতিনিধিঃ

সিলেটের উত্তরাঞ্চলে আদিকালের বৃহৎ কর্মসংস্থান ভোলাগঞ্জ পাথর কুয়ারি বন্ধ থাকায় বেড়ে গেছে চুরি ডাকাতি।

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় দলাই নদীতে অবস্থিত বৃহৎ গণমানুষের কর্মসংস্থান পাথর কুয়ারি বন্ধ থাকায় প্রভাব পড়েছে মানুষের জনজীবনের পাশাপাশি এলাকার বাজার গুলায় চলছে জনশূন্যতা।

প্রত্যেকটা বাজারে রয়েছে শত শত দোকানপাট কর্মসংস্থান বন্ধ থাকায় এলাকায় চলছে নিরব দুর্ভিক্ষ যা মানুষের জীবনে ভয়ে এনেছে হতাশার ছায়া।

স্থানীয় দয়ার বাজার ও খুশীর বাজারে রয়েছে হাজার খানেক দোকানপাট, সেই সকল দোকান গুলায় লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হচ্ছে, ব্যবসায়ীরা পড়েছেন ভিষণ বিপাকে ঋণের চাপ নিয়ে বেড়াচ্ছেন অনেকেই।

উপরে বর্নিত বাজার গুলার পাশাপাশি উপজেলায় বিভিন্ন বাজারে ইতিমধ্যে ঘটে গেছে অনেক দোকানে চুরি ডাকাতি যা স্থানীয় উপজেলা প্রশাসন অবগত।

সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ এর পাশাপাশি সরকারি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এলাকার দিনমজুর স্থানীয় ব্যবসায়ী ও গন মানুষের একটাই দাবি তাদের কর্মসংস্থান পাথর কুয়ারি খুলে দেয়ার।

লেখক