এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
৪ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দে। বিকেল ৩ ঘটিকা সময় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জনাব দীপংকর তালুকদার এমপি, মহোদয়।সভাপতি খাদ্য মন্ত্রণালয সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। ও সভাপতি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ।
এ সময় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেন।
মাননীয় এমপি মহোদয় বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজায় আমরা অতীত হতে এ পর্যন্ত সহযোগিতা করে আসছি, করে যাবো, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নিরাপত্তার ব্যবস্থা করেছি।