সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
সোমবার দুপুর দেড়টার দিকে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা সোনারডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে ভুল্লির দিকে যাচ্ছিলেন মহিদুল ইসলাম। ঘটনাস্থলের বিপরীত দিক থেকে আসা ভুট্টা নিয়ে একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতলে নেওয়ার পথে মারা যান মহিদুল।
নিহত মহিদুলের প্রতিবেশি সিরাজ উদ্দিন জানান, ১৫ দিনের ছুটিতে শনিবার বাড়িতে আসেন মহিদুল। যশোর সেনানিবাস থেকে তার বদলি হয় ঢাকা সেনানিবাসে। বদলিজনিত ছুটিতে বাড়িতে আসেন তিনি। দুপুরে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভুল্লি এলাকায় আত্মীয়ের বাসার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।