ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জীপ)উল্টে এক পর্যটকের মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সাজেক রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পরেযায় গাড়িটি।

দুর্ঘটনার নারীসহ আরো ৬ জন পর্যটক মারাত্মক ভাবে আহত হয়।সূত্রে জানাযায়,রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক ভর্তি চাঁদের গাড়িটি (ব্রাহ্মণবাড়িয়া) -ক পাহাড়ি খাদে পড়ে, এতে বহু পর্যটক হতাহত হয়েছে।

আহত পর্যটকের মধ্যে মোহাম্মদ সাগর আহমেদ (৩২)নামে এক পর্যটক নিহত হয়েছে।

এই ঘটনার আরো ৬ পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতু লাল চাকমা।নিহত ও আহতরা ঢাকা রামপুরার বাসিন্দা।আহতরা হলেন, মনিয়া মুন(২৯) ঢাকা রামপুরা।লবর্ণা আত্তার(৩২)ঢাকা রামপুরা।দিদার হোসেন(২৬) ঢাকা আশুলিয়া।

পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে, সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে, আরেকটি চাঁদের গাড়িযোগে দীঘি নালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন,

আমরা সংবাদ পাওয়ার মাত্র উদ্ধার অভিযান শুরু করি। দুর্ঘটনা কবলিত পর্যটকগণ ঢাকার বাসিন্দা বলে জানা যায়।

লেখক