ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

খুলনা জেলা প্রতিনিধিঃ

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র মাসব্যাপী কর্মসূচি’র অংশ।
বৃহস্পতিবার বিকাল ৫টায় ডুমুরিয়া শরাফপুর ফিডার রোডে গোডাউন মোড়ে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ট্রাফিক আইন সম্মিলিত লিফলেট বিতরন করা হয়।
সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই’র কর্মীরা দেশব্যাপী জনসচেতনামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে নিরাপদ সড়ক চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়কে চলাচলরত যানবাহন চালক, পথচারী, শ্রমিক এবং জনসাধারণের মাঝে সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আকবর হোসেন, সঙ্গীও ফোর্স, নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম,কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী, তাজিমুল ইসলাম সোহেল, মোঃ আলিমুল ইসলাম,এম এ জলিল।

লেখক