ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় মায়ের সঙ্গে যমুনায় গোসলে নেমে শিশু নিখোঁজ

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ায় যমুনা নদীতে মায়ের সঙ্গে গোসলে নেমে ঘোতা নামের ৬ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বিকালে সারিয়াকান্দির চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘোতা মানিকদাইড় এলাকার মনির উদ্দিনের ছেলে। সে মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানিয়েছেন, রাত আটটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি জানান, বিকালে ঘোতা তার মা হাসিনা বানুর সঙ্গে নদীতে গোসলে নামে। গোসল করা অবস্থায় স্রোতের টানে সে ভেসে যায়। এ সময় তার মা তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে শিশুটিকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর স্থানীয়রা জাল নিয়ে শিশুটিকে খোঁজ করে। কিন্ত সন্ধান পায়নি। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মাসুদ পারভেজ বলেন,‘খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় পর্যায়ে ডুবুরি দল না থাকায় রাজশাহীর টিমকে জানানো হয়েছে।তারা আসলে আগামীকাল সকালে অভিযান শুরু করা হবে।’

লেখক