আহসান হাবীব (নাহিদ) জেলা প্রতিনিধি:
গাইবান্ধা গোবিন্দগঞ্জে বিকাশ ও নগদ হিসাব হ্যাকিংয়ে মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার হ্যাকার চক্রের আনারুল ইসলাম (৩৫) নামের একজন সদস্যকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
(২৩শে অক্টোবর রবিবার) -জানা যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরিব অসহায় হতদরিদ্র মানুষের বয়স্ক / বেধবা ভাতার টাকা সহ নগদ নাম্বার থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেওয়ার একজন সদস্যকে হাতে-নাতে ধরে ফেলেন মোবাইল ব্যাংকিং বিকাশ এজেন্টের ব্যবসায়ীরা,পরে তাকে থানা পুলিশের হাতে হস্তান্তর করেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি এবং স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি গ্রামের আনারুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি বিকাশ – নগদ একাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে সরকারিকৃত ভাতা গরীব অসহায় ও হতদরিদ্রদের বয়স্ক /বিধবা কার্ডধারী মানুষের মোবাইলের একাউন্টে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সঙ্গীয় সদস্য।
সে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি গ্রামের কলিমুদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩৫)।এবিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।