ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বড়লেখায় জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিসচার আলোচনা সভা ও দোয়া মাহফিল

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চন এর ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে পৌর শহরের স্থানীয় হলরুমে নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল।

প্রধান অতিথির বক্তব্যে দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক
জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যজন শহীদ-উল ইসলাম প্রিন্স।
প্রধান আলোচকের বক্তব্য দেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

বিশেষ অতিথির বক্তব্য দেন একতা রক্তদান সংস্থার উপদেষ্টা ব্যবসায়ী জমির উদ্দিন, মানবসেবা সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ।

এছাড়াও বক্তব্য দেন নিসচার আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন প্রমুখ।

আলোচনা পরবর্তী সময়ে দোয়া মাহফিলে এই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন নিসচার সাংগঠনিক সম্পাদক ও মাসব্যাপী কর্মসূচী উদযাপন কমিটির আহবায়ক মাস্টার খালেদ আহমদ।

উল্লেখ্য, ২৮ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় ছবির স্যুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে।

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই শ্লোগান নিয়ে গড়ে তুলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। এ মাসে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এবং মরহুমা জাহানারা কাঞ্চনের ২৯তম মৃত্যুবার্ষিকী, যাঁর অকাল মৃত্যুতে সড়ককে নিরাপদ করার এই সামাজিক আন্দোলনের জন্ম।

লেখক