রাজবাড়ীতেএ কারাদন্ড প্রাপ্ত আসামী সহ ৫জন অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।এসময় ১টি বিদেশী অস্ত্র, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ীর পুলিশ সুপারের কার্য়ালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রেজাউল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
গত (২৫শে) অক্টোবর রাজবাড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন মামলার চার্জ সীট ভুক্ত যাবজ্জীবন সাজা প্রাপ্ত দাগী আসামীদের একটি অপরাধী চক্র ও দেশী বিদেশি অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার করা হয়।
সদর থানাধীন খানখানাপুর সদ্দারপাড়ার জনৈক মোঃ খলিল সেখ,পিতা ওসমান সেখের বসত বাড়িতে পৌছালে পুলিশের উপস্থিত টের পেয়ে ঘরের মধ্যে থাকা কতিপয় সন্ত্রাসীরা দৌড়ে পালানোর সময় অপরাধী চক্রের ৫ জনকে গ্রফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল,দুইটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি,শর্টগানের একটি কার্তুজ,একটি চাইনিজ কুড়াল, একটি লোহার তৈরী ধারালো রামদা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ রাহাত বিশ্বাস ওরফে পিয়াল (২৬), পিতা- মোঃ রাজ্জাক উদ্দিন বিশ্বাস, সাং সজ্জন কান্দা। মোঃ আরিফ মন্ডল (২৯), পিতা- মৃত্যু, ফরহাদ মন্ডল, সাং বিনোদপুর। মোঃ আশরাফুল ইসলাম (২৫), পিতা- কুব্বাদুল ইসলাম,সাং আলিপুর। মোঃ রমজান আলি (২৪), পিতা,আব্দুল কুদ্দুস,সাং সজ্জন কান্দা। মোঃ আলিম শেখ (২৩), পিতা, ইকবাল সেখ,সাং আলাদীপুর এদের সর্বজনের উপজেলা ও জেলা রাজবাড়ী। এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল শেখ, পলাশ বিশ্বাস, মিথুন শেখ, ফরিদ ওরফে কালা ফরিদ, লালটু,টোকন, সহ ৭/৮ জন আসামি পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামি ও অন্যান্যদের বিরুদ্ধে রাজবাড়ি সদর থানায় অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।